Rajshahi 6:59 pm, Tuesday, 21 April 2026

প্রতীক পাওয়ার পর ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:57:18 pm, Thursday, 22 January 2026
  • / 45 Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি চারঘাট বাজার এলাকায় গণসংযোগে নামেন।

গণসংযোগকালে তিনি বাজারের দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। সরাসরি মানুষের কাছে গিয়ে শোনেন এলাকার নিত্যদিনের সমস্যা, ব্যবসায়ীদের সংকট, কর্মসংস্থান ঘাটতি ও নাগরিক সেবার নানা জটিলতার কথা। ভোটাররা বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের চাপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অধ্যক্ষ নাজমুল হক মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য। জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই হয় না। এই আসনের মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।

প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারি আয়ুব আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা, রাজশাহী জেলা ছাত্র শিবির এর সভাপতি মোঃ রুবেল আলী, চারঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শুভ সহ জামায়াত-শিবিরের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনেই চারঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান।

এর আগে সকালে অধ্যক্ষ মো. নাজমুল হক শলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতীক পাওয়ার পর ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক

Update Time : 12:57:18 pm, Thursday, 22 January 2026