সারা বাংলাদেশে জেলা পর্যায়ে সর্বোচ্চ বার প্রথম স্থান অধিকারী টিম চারঘাটের ” 9 Robotics “
- Update Time : 01:56:24 pm, Tuesday, 26 May 2026
- / 3 Time View
দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভাগীয় পর্যায়ে (উদ্ভাবক ও বিশেষ গ্রুপ) ক্যাটাগরীতে প্রথম স্থান অধিকার করেছে টিম “9 Robotics”। রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ড. আ. ন. ম. বজলুর রশিদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী
জানা যায়, “9 Robotics” চারঘাট উপজেলার একটি ডিজিটাল উদ্ভাবনী টিম। এবারের বিভাগীয় পর্যায়ে টিমের প্রতিনিধিত্ব করছেন কে.এম. ইমরান হোসেন (COO) ও মো: তৌহিদুজ্জামান প্রধান।
“9 Robotics” টিম এপর্যন্ত ৬ষ্ঠ বারের মত জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনে ও তথ্য প্রযুক্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছে। এছাড়াও এই বিজ্ঞানমনস্ক দলটি Humanoid Robot , Pet Robot , Military & Rescue Robot সহ বিভিন্ন ধরনের Robot বানিয়ে উপজেলা পর্যায়েও ৯ বার প্রথম স্থান অধিকার করেছে।
“9 Robotics” টিমের প্রতিষ্ঠাতা জুলকার নাইন মনিটর বলেন, ২০১৪ সালে প্রথমবার উপজেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করি এবং তখন থেকে সকল সদস্যই আমরা নিত্যনতুন উদ্ভাবন করার চেষ্টা করি । জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উপজেলা পর্যায়ে ও জেলা পর্যায়ে, সারা বাংলাদেশে সর্বোচ্চ বার প্রথম স্থান অধিকার করায় যে সম্মাননা আমরা পেয়েছি, এতে টিমের সকল সদস্যর মতো আমিও ভীষণ গর্বিত। আমাদের লক্ষ্য আগামী মাসে কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণ করে চারঘাট উপজেলা, রাজশাহীর জেলা ও রাজশাহী বিভাগকে চ্যাম্পিয়ন করা।
এদিকে জেলা পর্যায়ে সারা বাংলাদেশে সর্বোচ্চ বার প্রথম স্থান অধিকার করায় ” 9 Robotics ” টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান অতিথি জনাব মোঃ শাহাজাহান , পিপিএম(বার),পিএইচডি,উপ-মহাপুলিশ পরিদর্শক,রাজশাহী রেঞ্জ, রাজশাহী ও জেলা প্রশাসক, রাজশাহী।









