Rajshahi 11:29 am, Wednesday, 3 June 2026

কাজের ভাগ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন: এমপি আবু সাইদ চাঁদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:32:52 pm, Sunday, 10 May 2026
  • / 12 Time View

“৩ কোটি টাকার কাজের ভাগ চান এমপি চাঁদ” শিরোনামে ১০ মে দৈনিক যুগান্তর, আজকের পত্রিকাসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ।

এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।

প্রতিবাদে এমপি আবু সাইদ চাঁদ বলেন, ব্যক্তিগত কোনো স্বার্থ, কাজের ভাগ কিংবা আর্থিক সুবিধার প্রশ্নে তিনি কখনো কোনো উন্নয়ন কার্যক্রমে বাধা প্রদান করেননি এবং ভবিষ্যতেও করবেন না। বরং রেলওয়ে পশ্চিমাঞ্চলের উন্নয়ন, জনগণের নিরাপদ যাতায়াত এবং চলমান প্রকল্পসমূহের স্বচ্ছ বাস্তবায়নের স্বার্থে তিনি সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের অভিযোগগুলো সম্পূর্ণ মনগড়া, অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবাদলিপিতে এমপি চাঁদ বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেও এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে তিনি দায়িত্বশীলতা ও নৈতিক সাংবাদিকতার পরিপন্থী এমন সংবাদ প্রকাশে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের প্রতি অবিলম্বে উক্ত সংবাদটির প্রতিবাদ প্রকাশ এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাজের ভাগ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন: এমপি আবু সাইদ চাঁদের প্রতিবাদ

Update Time : 01:32:52 pm, Sunday, 10 May 2026