রেকর্ড ভোটে জয়ী আবু সাইদ চাঁদ, চায়ের দোকান থেকে ফেসবুক—একই দাবি, ‘মন্ত্রী চাই’
- Update Time : 03:42:21 pm, Sunday, 15 February 2026
- / 42 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।৫৫হাজার ৭০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাসের মাঝে জোর দাবি উঠেছে আবু সাইদ চাঁদকে মন্ত্রী করার।
চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যন্ত আলোচনা চলছে। আবু সাইদ চাঁদ তৃণমুলে একজন পরীক্ষিত নেতা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে দীর্ঘ ২৮ বছর তিনি ছিলেন জনপ্রতিনিধি। তার জীবনে কখনও কোন নির্বাচনে পরাজিত হবার রেকর্ড নেই।
তার বর্নাঢ্য জীবনে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকালেও কোন কিছুর বিনিময়ে তাকে কোন নির্বাচনে হারাতে পারেনি। তিনি সব সময় জনতার কাতারে থেকে যত গুলো নির্বাচনে অংশ নিয়েছিলেন সব গুলো নির্বাচনেই রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি দীর্ঘদিন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি গত ৭ বছর ধরে ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে বিএনপিকে ঐক্যবদ্ধ বিএনপিতে পরিনত করে পালন করে আসছেন জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে গেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। তার জীবনে মুল্যবান সময়ে ৬ বছর তিনি জেলেই কাটিয়েছেন। জেলে থাকাকালীন সময়ে তিনি তার গর্ভধারীনি মা ও প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। তাদের জানাযায় অংশ গ্রহন করতে দেয়নি তৎকালীন আওয়ামীলীগ সরকার।
এছাড়াও বিগত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দিয়েছিল প্রায় ৮৭ টি মামলা। এসব মামলায় তাকে টেনে হেছড়ে নেয়া হয়েছে দেশের বিভিন্ন জেলার কারাগারে। ফলে তিনি সর্বস্তরের মানুষের কাছে নির্যাতি নিপিড়িত মজলুম এক জননেতায়।
দীর্ঘদিন বিএনপির হারানো দুর্গ গত ১২ ফেব্রুয়ারী বিপুল ভোটে বিজয়লাভ করায় সর্বস্তরের মানুষের জোরালো দাবিতে পরিনত হয়েছে আবু সাইদ চাঁদকে মন্ত্রী হিসেবে পেতে চাই সর্বস্তরের জনতা।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে আবু সাইদ চাঁদ তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা একযোগে তার মন্ত্রিত্বের দাবি তুলছেন।









