নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণ, কাকতাল নাকি ষড়যন্ত্র
- Update Time : 05:05:42 pm, Thursday, 13 November 2025
- / 42 Time View
ডেস্ক নিউজঃ এক দিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় একই ধাঁচের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফিরে এসেছে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে দোষারোপ এবং হুমকির রাজনীতিও।
পাকিস্তান ইসলামাবাদে বিস্ফোরণের জন্য এরই মধ্যে সরাসরি ভারতকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে। আবার সরকারিভাবে সরাসরি কিছু না বলা হলেও দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পেছনেও পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে ইঙ্গিত করছে ভারতের বিভিন্ন মহল। ফলে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতিবেশী দুই দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা, নাকি এর সঙ্গে ছায়াযুদ্ধ জড়িত।
গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির জনাকীর্ণ লালকেল্লা এলাকার মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঠিক তার পরের দিন দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে একটি গাড়িতে একই ধাঁচে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এর আগে সোমবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ক্যাডেট কলেজের গেটে হামলা হয়েছিল।












