Rajshahi 3:48 pm, Tuesday, 21 April 2026

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল রবিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:15:38 pm, Thursday, 13 November 2025
  • / 42 Time View

ডেস্ক নিউজঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে এ ফল জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরেও এসএমএস পাঠানো হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল রবিবার

Update Time : 03:15:38 pm, Thursday, 13 November 2025