Rajshahi 3:49 pm, Tuesday, 21 April 2026

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:51:49 pm, Thursday, 13 November 2025
  • / 44 Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ আলী রেজা বলেন, এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘আইবিএ-জেইউ’ এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে।

এ বছর এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ১০০০ টাকা এবং সি ১, ডি, ই ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

Update Time : 04:51:49 pm, Thursday, 13 November 2025