চারঘাটে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
- Update Time : 08:06:07 am, Sunday, 22 February 2026
- / 18 Time View
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) চারঘাট উপজেলার আয়োজনে ও পিএফজির সহযোগিতায় সোমবার (১৬ ফেব্রুয়ারী) চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে “সম্প্রীতি অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও চারঘাট মহিলা ডিগ্রি কলেজের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৩০ টি সম্প্রীতি বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নের ওপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে দশজন সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা পিএফজির পিস অ্যাম্বাসেডর মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পিএফজির সমন্বয়কারী আবুল কালাম আজাদ সনি।
উক্ত সম্প্রীতি অলিম্পিয়াড শেষে দশজন সর্বোচ্চ উত্তরদাতার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পদ্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী, উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়কারী শাহাদাতুজ্জামান রিমনসহ শিক্ষকবৃন্দ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ।









