Rajshahi 3:47 pm, Tuesday, 21 April 2026

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:13:45 pm, Thursday, 13 November 2025
  • / 44 Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোমস্তাপুর উপজেলার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি পদ্মা নদীর ন্যায্য পানিবণ্টনে দাবির বিএনপির আয়োজনে গণজমায়েত ছিল উপজেলা পর্যায়ের শেষ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ। ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই স্লোগান সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, ‘পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই, পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকব।’

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, ‘পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানিবণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’

আরও বক্তব্য দেন বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা বিএনপি নেতা দুরুদ হদা।

এসময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী নরুননেসা বাবলি, ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা প্রমুখ।

শেষে প্রধান অতিথি আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশাল মহাসমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা হারুন অর রশিদ। এদিন প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল সমাবেশ

Update Time : 03:13:45 pm, Thursday, 13 November 2025